শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থারম্যাল ক্যামেরা স্থাপন

৫ মে, ২০২০ ১৭:০১  
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেটাল ডিটেক্টর ডোর, কৃত্রিম বুদ্ধিমত্তা তাপমাত্রা স্ক্রিনিং সলিউশন এবং থার্মোগ্রাফিক হ্যান্ডহেল্ড ক্যামেরা সহ কমপ্লিট টেম্পারেচার স্ক্রিনিং সিস্টেম ও সিকিউরিটি সারভেইল্যান্স সিস্টেম স্থাপন করা হয়েছে। চীন সরকারের তরফে দুই দেশের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ অনুদান হিসেবে হিকভিশন ব্র্যান্ডের থারমাল ক্যামেরা অনুদান দিয়েছে চীনের বৃহত্তম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চীন ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন (সিইটিসি)। বিমানবন্দরে ডিভাইসগুলি সোমবার ইনস্টল শেষ করে এক্সেল টেকনোলজিস লিমিটেড। বুধবার প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী জানিয়েছেন, বিমানবন্দরে থারমাল ক্যামেরা ও সুরক্ষা নজরদারি সিস্টেমের প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণেও তারা সহায়তা দেবে। এই যন্ত্রগুলোর মাধ্যমে বিমান বন্দরে প্রবেশ করার সময় এবং উক্ত প্রাঙ্গনের মধ্যে অবস্থানরত সকলের ত্বক-পৃষ্ঠের নির্ভুল তাপমাত্রা পরিমাপ করা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।